1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নীলফামারী সদর উপজেলা বিএনপি`র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম,নীলফামারীঃ
নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নীলফামারী সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় সমবায় ব্যাংক মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.কাজী আকতারুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক,মোজাম্মেল হক, নীলফামারী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো।এতে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ আজিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সভাপতি এইচ এম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর